রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৯ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবেন অনুদান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ভারতের সাবেক ঘরোয়া ক্রিকেটারদের পরিবারের পাশে দাঁড়াল ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ)। সোমবার এক ঘোষণায় সংস্থাটি জানিয়েছে, প্রয়াত প্রাক্তন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের স্ত্রীদের জন্য এককালীন ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রায় ৫০ জন নারী এই উদ্যোগের আওতায় উপকৃত হবেন।

আইসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা কেবল সেই প্রাক্তন ক্রিকেটারদের পরিবারের জন্য, যারা জাতীয় দলে খেলেননি বরং ফার্স্ট ক্লাস ক্রিকেটে যুক্ত ছিলেন এবং আইসিএর সদস্য ছিলেন। টেস্ট ক্রিকেটারদের পরিবার এই স্কিমের আওতায় আসবেন না।

গত শনিবার (২৩ আগস্ট) বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আইসিএর দ্বিতীয় বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার পরিচালক ও সাবেক ভারতীয় ক্রিকেটার যজুরবিন্দ্র সিং বিলখা জানান, ‘আমরা এরই মধ্যে ৬০ বছরের বেশি বয়সী প্রায় ১৫০ জন প্রাক্তন ঘরোয়া ক্রিকেটারকে এককালীন ১ লাখ টাকা সম্মানী দিয়েছি। এবার আমরা সেই সুবিধা প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীদের জন্যও চালু করেছি। অনেক সময় তাদেরও আর্থিক সংকটে পড়তে হয়, কারণ অধিকাংশ রাজ্য সংস্থা কিংবা বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের জন্য কোনো পেনশন বা ভাতা দেয় না।’

কারা এই সুবিধা পাবেন?

এই প্রকল্পে পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রে ১০ থেকে ২৪টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা থাকলে এবং নারী ক্রিকেটারদের ক্ষেত্রে ন্যূনতম ৫টি ঘরোয়া ম্যাচ খেলা থাকলে তাদের পরিবার এ সহায়তা পাবে।

মানবিক উদ্যোগ

আইসিএর এই পদক্ষেপকে ভারতের ক্রিকেট মহলে প্রশংসার সঙ্গে দেখা হচ্ছে। কারণ দেশের অনেক সাবেক ঘরোয়া ক্রিকেটার জীবনের শেষ সময়ে কিংবা তাদের পরিবার আর্থিকভাবে দারুণ কষ্টে দিন কাটান। এই উদ্যোগ অন্তত তাদের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রয়াস হিসেবে ধরা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X