স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে আসা নিয়ে যা বললেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আগামীকাল ১৯ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামবেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এবারের বিপিএল থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিবেন দেশসেরা ওপেনার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ফরচুন বরিশালের নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যতে রাজনীতিতে আসা নিয়েও কথা বলেন দেশসেরা ওপেনার। ভবিষ্যতে রাজনীতিতে প্রবেশ করা নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার বলেন, ‘রাজনীতিতে আসার সিদ্ধান্ত এখন পর্যন্ত নাই। তাছাড়া এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি বললাম রাজনীতিতে আসবো না। কিন্তু দশ বছর পর আবার দেখা গেল আমি আসলাম। তখন আপনি (সাংবাদিক) এটাই দেখাই দিবেন যে, তামিম তো না বলেছিল। এখন যদি বলি, আমার আসলে ওধরনের কোনো পরিকল্পনা নেই।’

সাকিব-মাশরাফী এমপি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কী না বা ভবিষ্যতে সাক্ষাৎ হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, ‘এখনও দুজনের (সাকিব-মাশরাফী) কারোর সঙ্গেই দেখা হয়নি আমার। তবে তাদের সঙ্গে দেখা হলে অবশ্যই কথা হবে। তখন দেখা যাবে কী হয়।’

আগামী ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই দিয়ে বিপিএল মিশন শুরু হবে ফরচুন বরিশালের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১০

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১১

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৪

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৫

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৬

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৭

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৮

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৯

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

২০
X