স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘ডু অর ডাই’ ম্যাচে টাইগার যুবাদের স্বস্তির জয়

জেমসের অর্ধশতকে সহজেই জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। ছবি : সংগৃহীত
জেমসের অর্ধশতকে সহজেই জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। ছবি : সংগৃহীত

অনেক আশা নিয়ে বিশ্বকাপে গিয়েও ভারতের বিপক্ষে রীতিমতো বাজেভাবে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শঙ্কা ছিল আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার। তবে তা হতে দিল না মাহফুজুর রহমান রাব্বির দল। ‘ডু অর ডাই’ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল জুনিয়র টাইগাররা।

সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফনটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড। যেখানে একাই ৯০ রান করেন কিয়ান হিল্টন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন।

জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যেখানে হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ শিহাব জেমস। আইরিশদের হয়ে ৪১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন স্কট ম্যাকবেথ।

ব্লুমফন্টেইনে আয়ারল্যান্ডের দেয়া ২৩৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও আদিল সিদ্দিক। ওপেনিং জুটি থেকেই ৯০ রান তুলে ফেলে বাংলাদেশ।

তবে তারপরই দ্রুত দুই উইকেট হারায় যুবারা। আদিল সিদ্দিক ৩৬ ও আশিকুর রহমান ৪৪ করে ফিরলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে আইরিশরা। মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামকে অল্পতে ফিরিয়ে আত্মবিশ্বাসী হয় আইরিশরা। ১৩০ রানে ৪ উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ।

তবে এরপর আইরিশদের আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশের যুবারা। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব জেমস বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। আমিন ৬৩ বলে ৪৫ ও শিহাব ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মাস্ট উইন ম্যাচে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। গত ম্যাচে ৫ উইকেট শিকার করা মারুফ মৃধা এবারও নতুন বলে টাইগারদের প্রথম উইকেট এনে দেন। রায়ান হান্টারকে ফিরিয়ে ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

এরপর নিয়মিতই উইকেট তুলেছে বাংলাদেশ। তবে এক প্রান্তে উইকেট তুললেও অপর প্রান্তে একাই লড়াই চালিয়ে গিয়েছেন কিয়ান হিল্টন। এই টপ অর্ডার ব্যাটারের ১১২ বলে ৯০ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আয়ারল্যান্ড। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি। তার ৯০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে আইরিশরা।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন। তারা দুজনই দুটি করে উইকেট শিকার করেছেন। তাছাড়া ৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X