মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘ডু অর ডাই’ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৩৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক আশা নিয়ে বিশ্বকাপে গিয়েও ভারতের বিপক্ষে রীতিমতো বাজেভাবে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচেই এত বড় ধাক্কার পর এবার আসরে টিকে থাকার লড়াইয়ের আইরিশদের মুখোমুখি হয়েছে টাইগার যুবারা। যেখানে টস হেরে ব্যাট করে মাহফুজুর রহমান রাব্বির দলের সামনে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড।

সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফনটেইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেছেন কিয়ান হিল্টন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন।

‘ডু অর ডাই’ ম্যাচে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। গত ম্যাচে ৫ উইকেট শিকার করা মারুফ মৃধা এবারও নতুন বলে টাইগারদের প্রথম উইকেট এনে দেন। রায়ান হান্টারকে ফিরিয়ে ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

এরপর আরেক প্রান্তে নিয়মিতই উইকেট তুলেছে বাংলাদেশ। তবে অপর প্রান্তে একাই লড়াই চালিয়ে গিয়েছেন কিয়ান হিল্টন। এই টপ অর্ডার ব্যাটারের ১১২ বলে ৯০ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আয়ারল্যান্ড। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন। তারা দুজনই দুটি করে উইকেট শিকার করেছেন। তাছাড়া ৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X