স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএল চলাকালীন সময়ে কক্সবাজারে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নিয়ে শুরু হয়েছে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের ৫ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

৯৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩১ রান তুলে ফেলে টিম টাইগ্রেসরা। এরপরই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আফিয়া ইরা ও ইভার ব্যাটে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ইরা।

এর আগে নারিকেল জিঞ্জিরায় টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কার মেয়েরা। পাওয়ারপ্লেতে ৬ ওভারে ১৮ রান তুলতে ২ উইকেট হারায় শ্রীলঙ্কার মেয়েরা। দলীয় পঞ্চাশ পূরণের আগে আরও ব্যাটারকে হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৯৫ রানে থামে শ্রীলঙ্কা দল। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন রাশমি নেত্রাঞ্জলি। এছাড়া ভিশমি গুণারত্নার ব্যাট থেকে আসে ১৯ রান। বাংলাদেশের নিশিতা আক্তার নিশি ও রাবেয়া খান ৩টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X