সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের চারে ‘চার’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্ট সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নিয়মরক্ষার খেলায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে হারিয়ে টানা চার জয় তুলে নিয়েছে স্বাগতিক নারীরা। পাক নারীদের ৪ উইকেটের ব্যবধানে হারের স্বাদ দিয়েছে সুমাইয়া আক্তারের দল।

বুধবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

জয়ের জন্য ৯৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারে বিদায় নেন সূবর্ণা। দলীয় ২৫ রানের সময় আউট হন জান্নাতুল মাওয়া। ইভা ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরলে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় বাংলাদেশের নারীরা। অধিনায়ক সুমাইয়া আক্তার ৪০ বলে ৩৮ রানের ইনিংস উপহার দেন। এ ছাড়া আফিয়া আসিমা ইরা ১৬ রানের কার্যকর ইনিংস খেলেন। সেই সঙ্গে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

এর আগে টস জিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে ভালো সূচনা পায় পাকিস্তান। দুই টপঅর্ডার ব্যাটার সামিয়া আফসারের ৪৮ এবং আরিশা আনসারির ২৬ রানে ভর করে ৯৬ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের রাবেয়া খাতুন ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১০

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১২

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৩

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৬

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৭

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৮

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

২০
X