স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন মুশফিক

তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

এ যেন ছাড়িয়ে যাওয়ার লড়াই, সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছিলেন তামিম ইকবাল। একইসঙ্গে বিপিএলে সর্বোচ্চ রানও ছিল ড্যাসিং ওপেনারের দখলে। তবে একদিন পরই বন্ধু তামিমকেও ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। বাঁহাতি ওপেনারের তিন হাজার রানের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি বিপিএলে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন মিস্টার ডিপেন্ডবল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলার পথে তামিম ইকবালকে ছাড়িয়ে যান মুশফিক। ৩০৩৮ রান নিয়ে বিপিএলের সবগুলো আসরে রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে এখন মিস্টার ডিপেন্ডেবল। বিপিএলে এবারের আসরে বরিশালের হয়ে খেলছেন মুশফিক ও তামিম। টিম ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬২ রান করেন মুশফিক। আর তাতেই প্রিয় বন্ধুকে ছাড়িয়ে গেলেন এই ডানহাতি ব্যাটার। চলতি টুর্নামেন্টে দারুণ ধারাবাহিক ব্যাটিং কর চলছেন মুশি। তামিমের শীর্ষে উঠার দিনেও ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মুশফিক।

সর্বোচ্চ ৩০০০ রানের মাইলফলক ছুঁতে তামিমের লেগেছে ৯০টি ইনিংস। মুশফিকের অবশ্য ব্যাট করতে হয়েছে ১১২টি ইনিংস। এ ছাড়া বিপিএলের সর্বোচ্চ রানের দিক থেকে সেরা পাঁচে যথাক্রমে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৩৩), ইমরুল কায়েস (২৩০৬) ও এনামুল হক বিজয় (২১৬০)।

এই তালিকায় ছয় নম্বরে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলে ৯৮ ইনিংস ব্যাটিং করে ২১৪৪ রান সংগ্রহ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১০১ ম্যাচে ১৩৪টি উইকেট শিকার করেছেন সাকিব। আছে একটা ফাইফার, চার উইকেট নেওয়ার কীর্তি তিনবার, ইকোনমিও খারাপ না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর, কোথায় ছিলেন এতদিন?

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

১০

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

১১

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

১২

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

১৩

অনুশীলনে নেই ইয়ামাল, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

১৪

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

১৫

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

১৬

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

১৯

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

২০
X