স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে টিকে থাকতে যুবা টাইগারদের সামনে যে সমীকরণ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরু হয়েছিল ভারতের কাছের হেরে। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাড়ায় এশিয়া কাপ জয়ী দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্স এক প্রকার নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। তবে এখনো পুরোপুরি তা নিশ্চিত না।

বিশ্বাকাপের গ্রুপ পর্বে ইতিমধ্যে দুই ম্যাচ খেলা বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আজ দুপুরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে জয় পেলেই পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। শক্তিমত্তার বিচারে শিবলী-রাব্বিদের থেকে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রকে তবুও হালকা করে দেখছে না বাংলাদেশ।

তবে যুক্তরাষ্ট্রের কাছে অনাকাঙ্ক্ষিত ভাবে হারলেও বাংলাদেশের কাছে সুযোগ থাকবে পরবর্তী পর্বে যাওয়ার তবে এর জন্য অনেক যদি-কিন্তুর সমীকরণে তাকিয়ে থাকতে হবে।

'এ' গ্রুপে চার দলের মধ্যে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এরইমধ্যে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ভারত। ২ ম্যাচ খেলে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে ফেলে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে আয়ারল্যান্ড। টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি।

চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।

বাংলাদেশ স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

১০

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

১১

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

১২

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

১৩

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১৪

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১৫

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১৬

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৭

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৮

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৯

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X