স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে বাংলাদেশের সামনে যত সিরিজ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজক দেশ ছাড়া সরাসরি খেলবে র‌্যাংকিংয়ের সেরা ৮ দল। বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ৯টি দল (স্বাগতিক দেশসহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

২০২৭ এর ৩১ মার্চ ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা নয়ে না থাকলে বাছাইপর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে। আর সেই বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি আটের বাইরে চলে যায় তাহলে থাকতে হবে সেরা আটে। তবে নির্ধারিত সেই সময়ের মধ্যে অনেক ওয়ানডে সিরিজ পাচ্ছে বাংলাদেশ, যেখানে ভালো করতে পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে টাইগাররা।

আগামী দেড় বছরে আট সিরিজে অন্তত ২৪ ওয়ানডে খেলা নিশ্চিত বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ধবলধোলাই হলেও ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হারালে ওয়েস্ট ইন্ডিজকে টপকে বাংলাদেশ নয়ে উঠে যাবে। উইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ তাদের পরবর্তী ওয়ানডে সিরিজ খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ তিনটি দেশের বাইরে খেলবে বাংলাদেশ।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের যত ওয়ানডে সিরিজ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (অক্টোবর, ২০২৫); বাংলাদেশ-পাকিস্তান (মার্চ-এপ্রিল, ২০২৬); বাংলাদেশ-নিউজিল্যান্ড (এপ্রিল, ২০২৬); বাংলাদেশ-অস্ট্রেলিয়া (জুন, ২০২৬); জিম্বাবুয়ে-বাংলাদেশ (জুলাই, ২০২৬); আয়ারল্যান্ড-বাংলাদেশ (আগস্ট, ২০২৬); বাংলাদেশ-ভারত (সেপ্টেম্বর, ২০২৬); দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ (নভেম্বর, ২০২৬)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X