স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টেস্টের আগে ভারত শিবিরে বড় ধাক্কা

লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। ছবি : সংগৃহীত
লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। ছবি : সংগৃহীত

হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে একসময় এগিয়ে থেকেও বেশ নাটকীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছে স্বাগতিক ভারতকে। আগামী শুক্রবার থেকে শুরু পরের টেস্টেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ভারতের। তবে বিশাখাপত্তমে শুরু হওয়া টেস্টের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা আসল। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল।

প্রথম টেস্টে যথন মনে হচ্ছিল ভারতের জয় সময়ের ব্যাপার তখনই ওলি পোপ ও টম হার্টলির বীরত্বে প্রথম টেস্টে ২৮ রানে হেরে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড।

প্রথম টেস্টে হারের সাথে সাথে বড় ধাক্কা হয়ে এসেছে হ্যামস্ট্রিংয়ের চোটে ভারত দলের অভিজ্ঞ বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়া। হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রান তাড়ায় ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। রোববার বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে ফেরেন রান আউট হয়ে। চতুর্থ দিনের ওই রান আউটের সময়ই হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।

মাঠ ছাড়ার সময় জাদেজার চোখেমুখে ফুটে ওঠে অস্বস্তি ও যন্ত্রণা। এর পরপরই তার স্ক্যান করানো হয়। চোটের মাত্রা মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাদেজার ছিটকে পড়া ভারতের জন্য বড় ধাক্কা। প্রথম টেস্টে বাঁহাতি স্পিনে ৫ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ভারতের ১৯০ রানের লিড নেওয়ার পথে ৮৭ রান করে রাখেন বড় অবদান।

অন্যদিকে বিরাট কোহলির অনুপস্থিতে ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড হওয়া লোকেশ রাহুল ডান উরুর পেশির ব্যথায় ভুগছেন। জাদেজার সাথে তারও খেলা হবে না পরবর্তী টেস্ট। এমনিতেই এই টেস্টেও ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি না থাকায় ব্যাকফুটে থেকেই টেস্ট শুরু করবে রোহিত শর্মার দল।

রাহুল এবং জাদেজার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে।

ভারতের দ্বিতীয় টেস্টের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, শ্রিকর ভারত (কিপার), ধ্রুভ জুরেল (কিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরা (সহঅধিনায়ক), আবেশ খান, রজত পাতিদার, সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

১০

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১১

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

১২

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

১৩

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

১৪

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

১৫

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

১৭

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

২০
X