স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে দল পেলেন সাড়া জাগানো শামার

ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ । ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ । ছবি : সংগৃহীত

এক বছর আগেও নৈশপ্রহরীর কাজ করতেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। আর বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নাম এই ক্যারিবিয়ান পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক সিরিজে নতুন রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমি।

সোমবার (২৯ জানুয়ারি) শামার জোসেফকে পিএসএলের নবম আসরের জন্য চুক্তিভুক্ত করার খবর জানিয়েছে পেশোয়ার জালমি।

সিডনিতে অভিষেক টেস্টে নিজের প্রথম বলেই স্টিভ স্মিথকে ফিরিয়েছিলেন শামার। আর ব্রিসবেনে তো ইতিহাস বদলানো এক স্পেলে করেন তিনি। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নজির গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

গায়ানার বারাকানা গ্রামে জন্মগ্রহণকারী শামারের খেলার কথা ছিল আইএল টি-২০। কিন্তু ব্রিসবেনের গাব্বায় স্টার্কের বলে আঙুলের চোটে পড়েন এই ক্যারিবিয়ান। যে কারণে অস্ট্রেলিয়া থেকে গায়ানায় ফিরে যেতে হয়েছে শামারকে।

তবে এমন দুঃসংবাদের মধ্যেও সুখবর পেয়েছেন শামার জোশেফ। বিশ্ব ক্রিকেটে নতুন তারকা হিসেবে আর্বিভাব হওয়া ক্যারিবিয়ান ফাস্ট বোলারকে দলে টেনেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। ইংল্যান্ডের ডানহাতি পেসার গাস অ্যাটকিনসনের পরিবর্তে সুযোগ পেয়েছেন উইন্ডিজ গতি তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১০

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১২

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৩

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৪

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৫

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৭

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৮

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X