বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পরাজয়ের সঙ্গে শাস্তিও পেলেন বুমরাহ

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

তুলনামূলক নিয়ন্ত্রণের জায়গায় থেকেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হারতে হয়েছে রোহিত-বুমরাহদের। তবে ম্যাচ হারার সঙ্গে সঙ্গে আইসিসি থেকে শাস্তিও পেলেন ভারতের সহঅধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের ম্যাচ জয়ের নায়ক অলি পোপকে ধাক্কা দেওয়ার ঘটনায় আইসিসি দ্বারা তিরষ্কৃত হয়েছেন তিনি। পাশাপাশি নামের পাশে জুঁটেছে একটি ডিমেরিট পয়েন্ট।

রোববার (২৮ জানুয়ারি) হায়দরাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে বলতে গেলে নিশ্চিত পরাজয় থেকে ম্যাচ বের করে আনেন অলি পোপ। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকা বেন স্টোকসদের দল দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ২৮ রানের জয় তুলে নেয়।

ম্যাচে পরাজয়ের সঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করে শাস্তিও পেলেন ভারতীয় পেসার বুমরাহকে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে বল করছিলেন বুমরাহ। সিঙ্গেল নেওয়ার সময় অলি পোপের পথে ইচ্ছাকৃতভাবে দাঁড়ান ভারতীয় পেসার। যা ছিল নিয়মবহির্ভূত। এতে দুজনের সঙ্গে অপ্রীতিকর সংঘর্ষ ঘটে।এই ঘটনা নজর এড়ায়নি ম্যাচের আম্পায়ারদের।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন বুমরাহ। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বুমরাহকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। সঙ্গে সতর্ক করা হয়েছে। এই সতর্কতা দুবছরের জন্য। অর্থাৎ আগামী দুবছরের মধ্যে যদি একই ধরনের কোনো অপরাধ করেন তা হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X