স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘হায়দরাবাদ’। ইসলামাবাদে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি নিলামে ১৭৫ কোটি রুপির সর্বোচ্চ দর হাঁকিয়ে দলটির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান এফকেএস গ্রুপ।

নিলাম প্রক্রিয়ায় শুরুতে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ মিলিয়ন রুপি। প্রতিযোগিতামূলক দরপত্রের পর শেষ পর্যন্ত দাম দাঁড়ায় ১৭৫ কোটি রুপিতে, যেখানে চূড়ান্ত বিডে জয়ী হয় এফকেএস গ্রুপ। এর মাধ্যমে পিএসএলে সপ্তম দল হিসেবে অন্তর্ভুক্ত হলো হায়দরাবাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের। তিনি বলেন, “পিএসএল কেবল টিকে থাকেনি, বরং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির পেছনে ফ্র্যাঞ্চাইজি মালিক ও স্পন্সরদের অবদান প্রশংসার দাবি রাখে।” একই সঙ্গে তিনি পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভির ভূমিকাকেও ইতিবাচকভাবে উল্লেখ করেন।

এই নিলামের মাধ্যমে পিএসএলে নতুন করে দুটি দল যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, মুলতান সুলতানসের সাবেক মালিক আলী তারিন নিলাম থেকে সরে দাঁড়ানোর পর মোট নয়টি গ্রুপ দরপত্রে অংশ নেয়।

পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ মৌসুমে নিলামে জয়ী দলগুলো রাওয়ালপিন্ডি, হায়দরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট, মুজাফফরাবাদ অথবা শিয়ালকোট—এই শহরগুলোর যেকোনো একটির নামে দল পরিচালনার সুযোগ পাবে।

পিএসএলের ১১তম আসর শুরু হবে ২৬ মার্চ এবং পর্দা নামবে ৩ মে। প্লেয়ার ড্রাফট আয়োজনের সম্ভাব্য সময় জানুয়ারির শেষ সপ্তাহ। নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় টুর্নামেন্টের প্রতিযোগিতা ও বাণিজ্যিক আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X