কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের প্রথম অধিবেশনে যোগ দেননি সাকিব-মাশরাফী

সাকিব আল হাসান ও মাশরাফী বিন মুর্তজা। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মাশরাফী বিন মুর্তজা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেননি জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ এবং তারকা ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা ও সাকিব আল হাসান। বিপিএলে অংশগ্রহণের কারণে সংসদের প্রথম অধিবেশনে তাদের যোগ দেওয়া হয়ে উঠেনি।

জানা গেছে, বিপিএল দশম আসরে এখন সিলেট পর্বের খেলা চলছে। যেখানে বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা ও সাকিব আল হাসান খেলছেন। দুজনই দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। এই দুই ম্যাচের প্রথমটিতে রংপুরের হয়ে মাঠে নেমেছেন সাকিব এবং দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের হয়ে মাঠে নামেন মাশরাফী।

এই ম্যাচের আগে সোমবার (২৯ জানুয়ারি) কঠোর অনুশীলন করেছিলেন সাকিব। এর আগের দিন অনুশীলন করে সিলেট। তবে সেখানে যোগ দেননি মাশরাফী। তিনি অনুশীলন না করলেও সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেন। ওই ম্যাচে ১ ওভার বল করে দিয়েছেন ১৪ রান। যেখানে চট্টগ্রাম ম্যাচটি জিতে নেয় ৮ উইকেটের ব্যবধানে।

এ বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাকিব এবং নড়াইল-২ থেকে মাশরাফী। মাশরাফীকে এবার সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X