ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে পাত্তাই পেল না জ্যোতিরা

ভারতীয় নারী ক্রিকেট দলের উল্লাস। ছবি: সংগৃহীত
ভারতীয় নারী ক্রিকেট দলের উল্লাস। ছবি: সংগৃহীত

প্রায় ১১ বছর পর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে তাদের এই ফেরাটা সুখকর হলো না। ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ২৮ রান এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা।

১১৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই শেফালিকে হারায় ভারত। আক্রমণাত্মক এই ওপেনারকে এদিন দাঁড়াতেই দেননি মারুফা। এই পেসারের করা ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন শেফালি। তৃতীয় বলটি স্টাম্পের ওপর লেন্থ ডেলিভারী করেছিলেন মারুফা, সেখানে বলের লাইন মিস করে লেগবিফোরের ফাঁদে পড়ে ডাক খেয়ে ফেরেন এই ওপেনার।

এরপর জেমিমাকেও দ্রুত ফিরিয়ে ভারতীয় ব্যাটারদের চেপে ধরেন মারুফা-সুলতানারা। কিন্তু সেই চাপ পাকা-হাতে সামাল দিয়েছেন স্মৃতি মান্দানা ও হারমানপ্রিত কর। এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন।

৩৮ রান করে মান্দানা সাজঘরে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হারমানপ্রীত। এই অভিজ্ঞ ব্যাটার অপরাজিত ছিলেন ৫৪ রান করে। শেষ পর্যন্ত ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার সাথী রানি ও শামীমা সুলতানা। ১৩ বলে ১৭ রান করে শামীমা বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সাথী। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেছেন ২২ রান।

এদিন বাংলাদেশের নারীদের হয়ে ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার।

এ ছাড়া সোবহানা মোস্তারি ৩৩ বলে ২৩ ও অভিষিক্ত সাথী রানি ২৬ বলে ২২ রান করেন।

ভারতের পক্ষে সেরা বোলিং করেন পূজা ভাস্ট্রেকর। ৪ ওভারে ১টি মেডেনসহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X