স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান রিফাত বেগ

ট্রিপল সেঞ্চুরিয়ান রিফাত বেগ। ছবি : সংগৃহীত
ট্রিপল সেঞ্চুরিয়ান রিফাত বেগ। ছবি : সংগৃহীত

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন বিকেএসপির রিফাত বেগ। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রায় ১১ ঘণ্টা ব্যাটিং করে ৪৮৩ বলে ৩২০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। সেই সঙ্গে দেশের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্ব গড়লেন রিফাত বেগ।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। জবাবে রিফাত বেগের ট্রিপল সেঞ্চুরিতে ৫৪৯ রান সংগ্রহ করেছে বিকেএসপি।

ঢাকা মেট্রোকে ১৪৩ রানে গুটিয়ে দেয় বিকেএসপি। সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন বিকেএসপির অধিনায়ক তাফসির আরাফাত। এ ছাড়া তিনটি উইকেট শিকার করেন ফারহান শাহরিয়ার।

বিকেএসপি প্রথম ইনিংসে ব্যাটিং নেমে ৫৪৯ রানে থামে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বয়সভিত্তিক প্রতিযোগিতায় ট্রিপল সেঞ্চুরির দেখা পান রিফাত বেগ। ম্যাচের দ্বিতীয় দিনে ১৯৮ বলে শতক পূরণ করেন বাঁহাতি এই ওপেনার। গতকালই পূরণ করেছিলেন ডাবল সেঞ্চুরি। আজ তৃতীয় দিনে ৪৬৮ বলে ট্রিপল সেঞ্চুরি পূরণ করেন। যা দেশের অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি।

ব্যাট হাতে ৩২০ রানে অপরাজিত থাকেন রিফাত। ইনিংসটি ২৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সাজান বিকেএসপি ওপেনার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন আরেক ওপেনার ফাহিম মুনতাসির। রিফাতের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪০৬ রানের পাহাড়সম লিড পায় বিকেএসপি।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৮১ রান করেছে ঢাকা মেট্রো। বিকেএসপি থেকে এখনো ৩৩৪ রানে পিছিয়ে আছে মেট্রো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১০

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১১

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১২

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৩

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৪

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৫

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৮

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

২০
X