সীতাকুণ্ড (চট্টগ্রাম প্রতিনিধি)
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে তানজিদ হাসান তামিম-শুভাগত হোমদের বাসটির। এমনটা জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় সীতাকুণ্ডে পৌঁছালে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় চ্যালেঞ্জার্সের টিম বাস। তবে দুর্ঘটনার সময়টিতে বাসটিতে কোনো ক্রিকেটার, টিম স্টাফ বা অন্য কোনো সদস্য ছিল না। শুধু ক্রিকেটারদের সরঞ্জামাদি ছিল।

বিপিএলের ঢাকা পর্ব শেষ হয়েছে গতকাল রাতে। আগামী ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। ঘরের মাঠে নতুন পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠিয়ছিল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

আজ বিকেল ৪টায় বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। হোম ভেন্যুতে মোট ৪টি ম্যাচ রয়েছে শুভাগত হোম চৌধুরীদের। ১৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের আসরে ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে চট্টগ্রাম। ১০ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে অবস্থান করছে চ্যালেঞ্জার্স বাহিনী। বিপিএলে সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৫৩ রানে হারের স্বাদ পায় বন্দরনগরীর দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

‘এবারের গণবিপ্লব হবে ধর্মব্যবসা ও উগ্রবাদের বিরুদ্ধে’

রঙিন ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘খয়েরচক’

নলছিটিতে খাদে বাস, নিহত ১

‎সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালবেলা প্রতিনিধির বড়ভাই

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পিএনএস হ্যাঙ্গর / পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন, এর বিশেষত্ব কী

১০

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

১১

ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

১৩

হাউজিংয়ের এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই, ভিডিও ভাইরাল

১৪

পুরান ঢাকায় নকল রেফ্রিজারেন্ট গ্যাসের কারবার, ১৩ সিলিন্ডার জব্দ

১৫

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ 

১৬

প্রাণহানি ৩ হাজার  / এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

১৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / অষ্টম শ্রেণি পাসে এসএসএফে চাকরির সুযোগ, আজই শেষ দিন

১৮

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X