ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব নয় অধিনায়ক শান্ত 

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত । ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত । ছবি: সংগৃহীত

ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান। ব্যর্থতার ২০২৩ বিশ্বকাপেও টাইগারদের দলপতি ছিলেন তিনি। তবে লাল-সবুজ জার্সি পড়ে তাকে আর টস করতে দেখা যাবে না । দলের নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাকায় অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যার কারণে সোমবারের (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভায় তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সাকিবকে সরিয়ে নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব।

নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পাচ্ছেন এই ব্যাটার। নবম বোর্ড মিটিং শেষে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ।

ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই সাকিব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে আগ্রহী নন তিনি। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে সেখানে ছিলেন না সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই নিরাপত্তা হুমকিতে বৈশ্বিক জ্বালানি: ইরান

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

১০

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১১

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১২

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১৩

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৫

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৭

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৮

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৯

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

২০
X