মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্ব না পাওয়া নিয়ে মুখ খুললেন লিটন

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

অনেকটা দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের দুই সাবেক তামিমের উত্তরসূরি হিসেবেই ভাবা হচ্ছিল লিটন দাসকে। মনে হচ্ছিল পূর্ণ মেয়াদে তার অধিনায়কত্ব পাওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে ভাবনায় থাকলেও তিন সংস্করণের কোনোটির নেতৃত্বই পাননি লিটন দাস। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সোমবারের (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিব্যক্তিতে লিটন জানালেন, অধিনায়কত্ব এখন তার কাছে অতীত, আপাতত বিপিএলেই সব ফোকাস দিতে চান।

গত কয়েক বছর ধরেই জাতীয় দলের সহঅধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লিটন দাস। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্বের ভারও সামলেছেন। সাকিব-তামিম পরবর্তী যুগে অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকলেও তিন সংস্করণের একটিতেও নেতৃত্ব পেলেন না তিনি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) টাইগারদের তিন সংস্করণের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর মঙ্গলবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ এক জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। সেখানে ওঠে আসে অধিনায়কত্ব না পাওয়ার প্রসঙ্গ।

লিটন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দেখেন ভাইয়া, এটা এখন অতীত। এখন আমি বিপিএল নিয়ে আছি, বিপিএল নিয়েই থাকতে দেন। যেহেতু ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে আমার তো এখানে কিছু বলার নাই।’

নতুন অধিনায়ক শান্তর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে লিটনের সোজাসাপ্টা উত্তর, ‘নাহ, কোনো কথা হয়নি।’

গত বিশ্বকাপে সাকিবের অনুপস্থিতিতে দুই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন শান্ত। এরপর দেশের মাটিতে ও দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে প্রথমবারের মতো কিউইদের মাটিয়ে ওয়ানডে জয়ের নজির গড়েছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় ধরে লিটন বিবেচনায় থাকলেও শেষদিকের পারফরম্যান্সে শান্তকেই বেশি যোগ্য মনে করেছে বোর্ড। আর বোর্ডের ধারণা নেতৃত্ব না থাকলে নিজের ব্যাটিংয়ের ওপর বেশি ফোকাস রাখতে পারবেন লিটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১০

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১১

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১২

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৫

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৬

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৭

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৯

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

২০
X