স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যাশা পূরণে শান্ত কতটা সমর্থ

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

‘ক্রিকেট’ এ দেশের মানুষের কাছে এক আবেগের নাম। ধর্ম-বর্ণ, ধনী-গরিব, রাজনীতি মতভেদ ভুলে নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে এ ক্রিকেট। এই জাতি ক্রিকেটে খায়, ক্রিকেটেই ঘুমায়—এই ক্রিকেট আনন্দে ভাসায়, চোখে আনে জল। ক্রিকেট এখন ১৭ কোটির দেশপ্রেমের দূরন্ত প্রকাশের মাধ্যম। সেই ১৭ কোটির আবেগ-প্রত্যাশার গুরু দায়িত্ব এখন নাজমুল হোসেন শান্তর কাঁধে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দায়িত্ব পালনে তিনি কতটুকু সমর্থ।

এই আবেগ-প্রত্যাশা বহনে তার কাঁধ কতটা মজবুত, এর প্রমাণ আগেই রেখেছেন তিনি। যদিও গল্পটা নাটকীয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেন তিনি। পঞ্চপাণ্ডব পরবর্তী অধিনায়কের বিবেচনায় থাকা লিটন দাসের বিশ্রামে সুযোগ পান শান্ত।

সেই থেকে এখন পর্যন্ত ১১টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের দুটি ম্যাচ বাদে বাকি ৯টির প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তার অধিনায়কত্বে কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটেই ইতিহাসগড়া জয় পায় বাংলাদেশ দল।

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের কীর্তি গড়ে টাইগাররা। এখানেই শেষ নয়। কিউইদের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে জয় অধরা ছিল বাংলাদেশের। শান্তর নেতৃত্বে সেই আরাধ্য জয়খরা ঘুচায় লাল-সবুজরা।

অভানীয় এমন সাফল্যের জাতীয় দলের অধিনায়ক আর্মব্যান্ড শান্ত হাতে উঠবে, এটা অনেকটা অনুমেয় ছিল। যদিও এর পেক্ষাপট তৈরি হয় ভারত বিশ্বকাপ থেকে। ১৩তম ওয়ানডে বিশ্বকাপে টপ অর্ডার ব্যাটারকে দেওয়া হয় দলের সহ অধিনায়কের দায়িত্ব। চোটের কারণে সাকিব না থাকায় দু’ম্যাচে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্বে দেন তিনি।

মাঠের তো বটেই, মাঠের বাইরেও তার নেতৃত্বগুণ চোখে পড়ে। কথাবার্তা-চলাফেরা দিয়ে দীর্ঘ মেয়াদে অধিনায়ক হওয়ার জোরাল দাবি তুলে ধরেছিলেন তিনি। আপাতত এক বছরের জন্য তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

চলতি বছর অনেক খেলা বাংলাদেশ। যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ১৪ টেস্ট খেলবে টাইগাররা। রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। কাজে এই এক বছরে অধিনায়ক হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার যথেষ্ট সুযোগ পাচ্ছেন তিনি।

পঞ্চপাণ্ডব পরবর্তী—এই সময়টাকে বলা যায় বাংলাদেশের ক্রিকেটের নবসূচনা। নতুন নির্বাচক প্যানেল-নতুন অধিনায়ক দিয়ে নতুন শুরুর অপেক্ষায় দেশের ক্রিকেট। ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুচবে সেই অপেক্ষা। তার মজবুত কাঁধে এখন দেশের মানুষের আবেগ-প্রত্যাশা-ভালোবাসা। এবার নিজেকে প্রমাণে পালা নাজমুল হোসেন শান্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১০

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১১

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১২

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

১৪

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

১৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৭

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১৮

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১৯

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

২০
X