ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবারের বিপিএলে খেলবেন না মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

বিপিএলের নবম আসরে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে খেলে ফাইনাল পর্যন্ত গিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরেও মাশরাফীর নেতৃত্বে শুরু করেছিল সিলেটের দলটি। তবে এবার আর মাশরাফীর নেতৃত্বে কাজ হচ্ছিল না। টানা ম্যাচ হারতে থাকায় বেশ সমালোচনায়র মধ্যেই ছিলেন ম্যাশ। অবস্থা এমন দাঁড়ায় যে শেষ পর্যন্ত রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য সাময়িকভাবে বিপিএল থেকে সরতে বাধ্য হন মাশরাফী। দল অবশ্য জানিয়েছিল, সময় পেলে আবারও ফিরবেন তিনি। তবে মাঠে আর ফিরছেন না টাইগারদের জনপ্রিয় এই স্বাগতিক অধিনায়ক।

গত ৩১ জানুয়ারি যখন বিপিএল থেকে সাময়িক বিরতিতে যান মাশরাফী তখনই অনুমান করা হচ্ছিল, এবারে আর হয়ত সিলেটের জার্সিতে ফিরছেন না তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফী। খেলার মাঠে ফিটনেস ছাড়াই নেমে ব্যাপক সমালোচিত হওয়ার পর জানান, রাজনৈতিক দায়িত্ব পালনের ইচ্ছার কথা। অগত্যা বিপিএল থেকে সাময়িক বিরতি। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব সহঅধিনায়ক মোহাম্মদ মিঠুনের হাতে তুলে দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছেন তিনি।

সিলেট স্ট্রাইকার্স সে সময় বিবৃতি দিয়ে জানিয়েছিল, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন সেক্ষেত্রে চলতি বিপিএলেই আবার দেখা যাবে মাশরাফীকে। চারবারের শিরোপা জেতা অধিনায়ককে কৃতজ্ঞতাও জানায় সিলেট। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, এবারের বিপিএলে আর ফিরছেন না মাশরাফী।

সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ তেমনই ইঙ্গিত দিয়েছেন। তবে এখনই ক্রিকেট ছেড়ে দিচ্ছেন না মাশরাফী। আগামী বছর বিপিএলে এই সাবেক অধিনায়ককে ফের দেখা যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেটের হেডকোচ রাজিন সালেহ গণমাধ্যমকে বলেন, ‘ওর আসলে চান্স খুবই কম। সত্যি কথা বলতে অফিস নিয়ে ও ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না হয়তো পরবর্তী বছর সে ভালোভাবে কামব্যাক করবে।’

এবারের আসরে মাশরাফী সিলেটের হয়ে প্রথম ৫টি ম্যাচ খেলেন। এই পাঁচ ম্যাচের কোনটিতে নিজের চার ওভার স্পেল পূর্ণ করেননি তিনি, আবার কোনটিতে বোলিংই করেননি। পাঁচ ম্যাচে উইকেট নেন মাত্র ১টি। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পাঁচ ম্যাচের প্রতিটিতিই তার দল হারের মুখ দেখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১০

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১১

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৪

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৬

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৭

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৯

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

২০
X