স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫২ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ছোট্ট বিষয় নিয়ে হাতাহাতি সোহান ও বিদেশি ক্রিকেটারের 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচ খেলতে ফ্র্যাঞ্চাইজিগুলো বর্তমানে বন্দরনগরীতে অবস্থান করছে। তার মধ্যে বিপিএলের ৫ দল অবস্থান করছে চট্টগ্রামের র‌্যাডিসন হোটেলে। এক হোটেলে এত খেলোয়াড় একসাথে থাকায় উৎসবমুখর পরিবেশ থাকলেও পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটে যায়। তেমনি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের নুরুল হাসানের সঙ্গে। তুচ্ছ এক ঘটনা নিয়ে বিপিএলে খেলা এক বিদেশি ক্রিকেটারের সঙ্গে নাকি হাতাহাতিতে জড়ান রংপুরের অধিনায়ক এমনটাই দাবি বাংলাদেশের গণমাধ্যমের।

সাধারণত নিজ নিজ দলের খেলোয়াড়দের শৃঙ্খলার দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিগুলোই থাকে। তবে শৃঙ্খলার মধ্যে থাকার পরেও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। সোহানের সঙ্গে ক্যারিবীয় এক দ্বন্দ্বে জড়ানোর কারণ মূলত রুম নিয়ে। রংপুরের অধিনায়ক ভুল করে অন্য রুমে ঢুকে যান। তখন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি।

পরে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।

এমন ঘটনার পর এক নিরাপত্তা গোয়েন্দা বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’

এ বিষয় নিয়ে রংপুর রাইডার্স প্রকাশ্যে কিছু আনেনি। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের কাছে বিসিবির নিরাপত্তাসংশ্লিষ্টরা অবশ্য বিষয়টির সত্যতা স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

১০

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

১১

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

১২

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

১৪

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

১৫

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

১৭

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

‘হায় হোসেন’ মাতমে ভারী পুরান ঢাকা

১৯

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

২০
X