স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত-জাদেজার সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা দারুণ দক্ষতায় কাটিয়ে ওঠেন অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ জুটিতে এ দুজনের সেঞ্চুরির সঙ্গে অভিষিক্ত সরফরাজ খানের ফিফটিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সৌরাষ্ট্রের রাজকোটে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩২৬ রান। রবীন্দ্র জাদেজা ১১০ রানে অপরাজিত রয়েছেন।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ৩৩ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। মার্ক উডের পেস তাণ্ডবে যস্বসী জসওয়াল ১০ এবং শুভমান গিল শূন্য রানে বিদায় নেন। ৫ রান করা রজত পাতিদারকে সাজঘরে ফেরত পাঠান হার্টলি। তবে ২১ রানের মাথায় জো রুট ক্যাচ ফেলায় জীবন পান ভারতীয় অধিনায়ক। এরপর শুরু হয় রোহিত ও জাদেজার লড়াই। জাদেজার সঙ্গে ২০৪ রানের জুটি গড়েন রোহিত। ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরিতে ১৩১ রানে বিদায় নেন ভারত অধিনায়ক। এবারও ঘাতক বোলারের নাম মার্ক উড। ষষ্ঠ ব্যাটার হিসেবে মাঠে আসেন অভিষিক্ত সরফরাজ খান। জাদেজর সঙ্গে গড়েন ৭৭ রানের জুটি। এর মধ্যে ৬২ রানই আসে ডানহাতি ব্যাটারের কাছ থেকে। ওয়ানডে স্টাইলে ৯টি চার ও ১টি ছক্কায় রান আউটে কাটা পড়েন সরফরাজ।

বিকেলের সময়েটা নাইটওয়াচম্যান কুলদিপ যাদবকে নিয়ে কাটিয়ে দেন জাদেজা। ২১২ বলে ১১০ রানে অপরাজিত আছেন বাঁহাতি অলরাউন্ডার। অনবদ্য ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান জাদেজা। এ ছাড়া ১ রানে অপরাজিত আছেন কুলদিপ যাদব। ৬৯ রানে ৩টি উইকেট শিকার করেন মার্ক উড।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X