স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে চট্টগ্রাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখামুখি হচ্ছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় এই ম্যাচে হারলেই প্লে-অফের স্বপ্ন শেষ হতে পারে পরাজিত দলের। প্লে-অফের আগেই জহুর আহমেদ স্টেডিয়ামে অন্যরকম এক এলিমিনেটর ম্যাচ হতে হচ্ছে এনামুল হক বিজয়-শুভাগত হোমের দলের জন্য। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের শুভাগত হোম চৌধুরী। দুপুর দেডটার সময় শুরু হবে দুদলের বাঁচা-মরার ম্যাচটি।

বিপিএলে চট্টগ্রামের সমীকরণ একটাই। খুলনাকে হারাতে পারলেই নিশ্চিত হবে প্লে-অফ। তা না হলে, খুলনার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে বন্দরনগরীর দলটির। সেখানেও রানরেটে খুলনাকে টপকে যাওয়ার অসাধ্য সাধন করতে হবে চট্টগ্রামের।

আর চট্টগ্রামকে হারাতে পারলে প্লে-অফ অনেকটা নিশ্চিত হয়ে যাবে খুলনার। কারণ শেষ ম্যাচে সিলেটের কাছে ১৩৯ রানের ব্যবধানে হারলেই কেবল প্লে-অফ থেকে বাদ পড়বে এনামুল বিজয়ের দল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, টম ব্রুস (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, শাহাদাত হোসন দিপু, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, বিলাল খান, নাহিদুজ্জামান ও সালাউদ্দিন শাকিল।

খুলনা টাইগার্স একাদশ: এভিন লুইস, এনামুল হক বিজয় (অধিনায়ক), শাই হোপ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, ওয়েইন পারনেল, মুকিদুল ইসলাম, আরিফ আহমেদ, নাসুম আহমেদ ও জেসন হোল্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১০

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১১

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১২

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৩

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৪

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৫

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৬

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৭

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৮

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

২০
X