স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভালো খেলে শিরোপা জিততে চায় কুমিল্লা

জাকির আলি অনিক। ছবি: সংগৃহীত
জাকির আলি অনিক। ছবি: সংগৃহীত

প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে পঞ্চমাবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন-হৃদয়দের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। এর আগে কখনো ফাইনালে না হারা, কুমিল্লার বাড়তি অনুপ্রেরণা। গত দুই মৌসুমের আগে ২০১৫ ও ২০১৯ সালে শিরোপা জেতে কুমিল্লা। এই চারবারের মধ্যে তিনবাই ফাইনালে দাপট দেখায় তারা। শুধু ফরচুন বরিশালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ রানে জয় পায় কুমিল্লা। তাই পারফরম্যান্স করে ফাইনাল জিততে হয় বলে জানান দলটির সহঅধিনায়ক জাকের আলি অনিক। তিনি বললেন, ‘ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব, এমন কিছু নয়। পারফর্ম করেই কুমিল্লা প্রতিবার চ্যাম্পিয়ন হয়েছে। যদি চ্যাম্পিয়ন হতে হয়, ফাইনালেও আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’ এ সময় জাকের আরও যোগ করেন, ‘কুমিল্লা ফাইনাল খেলতে অভ্যস্ত। আমরা দল হিসেবে জানি, কীভাবে বড় ম্যাচে পারফর্ম করতে হয়। আমাদের মনোযোগ সেখানেই থাকবে। যেহেতু ম্যাচটি ফাইনাল, অবশ্যই বরিশাল ভালো খেলেই এত দূর এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সব দলকেই সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। সব সময় চেষ্টা করি সেরা ক্রিকেট খেলতে, ফাইনালেও সেরাটা খেলার চেষ্টা করবে।’ প্লে-অফে চট্টগ্রাম ও রংপুরকে পেছনে ফেলে ফাইনাল খেলছে বরিশাল। তাই তামিম ইকবালের দলকে বেশ ভালোভাবেই মূল্যায়ন করছে কুমিল্লা। জাকের আরও বলেন, ‘যেহেতু ফাইনাল ম্যাচ। অবশ্যই বরিশাল দল অনেক ভালো খেলেই ফাইনালে এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সবসময় সব দলকে সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম থাকবে না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সেরা ক্রিকেট খেলতে। ফাইনালেও আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১০

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১১

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১২

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৩

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৪

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৫

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৬

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৭

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৮

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৯

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

২০
X