স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ
দাবি মিজানুর রহমানের

বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম!

তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর। এরই মধ্যে দেশের জনপ্রিয় এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের কাজ শুরু করে দিয়েছে আয়োজকরা। এবারের আসরে বিপিএলে ফরচুন বরিশালের খেলা নিয়ে সংশয় জাগলেও দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন তারা বিপিএলে খেলতে আগ্রহী। একই সঙ্গে তিনি দাবি করেন, বরিশাল যদি বিপিএলে অংশ নেয় তাহলে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়েই মাঠ মাতাবেন।

সম্প্রতি সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি মনে করেন, তামিম তার বক্তব্যে সাধারণ খেলা বয়কটের ডাক দিয়েছেন। বিপিএল হলে তামিম খেলবেন বলে আশাবাদী মিজানুর রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না তামিম বিপিএলে খেলবেন না। তিনি যে ক্রিকেট বয়কটের কথা বলেছেন, সেটা সম্ভবত সাধারণ খেলার প্রসঙ্গে। যদি বিপিএল হয়, আমি তাকে অনুরোধ করব খেলতে এবং আমার বিশ্বাস, যদি বরিশাল অংশগ্রহণ করে তাহলে তামিম খেলবেন।'

এদিকে, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে যে, আসন্ন আসরে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি।

ফরচুন বরিশাল কর্তৃপক্ষ মনে করছে অল্প সময়ের প্রস্তুতিতে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও অন্যান্য লজিস্টিক বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে তারা চায় টুর্নামেন্ট শুরু হওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হোক যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X