স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার জয়ে যে সুখবর পেল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-ইংল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্টে হারার পর থেকেই ভারতের জয়রথ ছুটলেও এতদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠতে পারছিল না তারা। তবে আজ ভারতকে সেই কাঙ্ক্ষিত সুখবর দিল অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় জয়ে ভারত এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল।

ওয়েলিংটনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের সদ্য সমাপ্ত প্রথম টেস্ট চার দিনেই অস্ট্রেলিয়া জিতে নিয়েছে। ১৭২ রানে অস্ট্রেলিয়ার বিশাল ব্যবধানে টেস্ট জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডকে টপকে ভারত উঠে এসেছে এক নম্বরে। বড় ব্যবধানে নিউজিল্যান্ডের হারে সাফল্য ৭৫ শতাংশ থেকে নেমে গেছে ৬০ শতাংশে। শীর্ষস্থান থেকে কিউইরা নেমে গেছে দুইয়ে। তাতে ৬৪.৫৮ শতাংশ সাফল্যের হার নিয়ে শীর্ষে উঠল ভারত

তিন নম্বরে অবস্থান টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। অজিদের সাফল্যের হার ৫৯.০৯ শতাংশ। অস্ট্রেলিয়ার পরই চার নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৫০ শতাংশ। এ মাসের শেষে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের দ্বিতীয় সিরিজ খেলবে। ঘরের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কা একমাত্র সিরিজ খেলে গত বছরের জুন-জুলাইয়ে। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের ২টিতে হেরে যাওয়া লঙ্কানরা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

বাংলাদেশের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ২২ পয়েন্ট পাকিস্তানের। এশিয়ার দলটির সাফল্যের হার ৩৬.৬৭ শতাংশ। ৬,৭ ও ৮ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ৭ মার্চ ধর্মশালায় পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X