স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে টস জিতে বোলিংয়ে টাইগাররা

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

বিপিএলে শেষে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা আবার শুরু হচ্ছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। যে সিরিজ শুরু হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথমটিতে সিলেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছ বাংলাদেশ। সন্ধ্য ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লঙ্কানদের ভারপ্রাপ্ত অধিনায়ক চারিত আসালাঙ্কার দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

ঘরের মাটিতে হওয়া শেষ তিন টি-টোয়েন্টি সিরিজেই অপরাজেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের কাছ থেকে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর কাছে চ্যালেঞ্জ এই ফর্ম ধরে রাখা। সে হিসেবে জয় দিয়েই নতুন এক যুগের সূচনা করতে চাইবেন তিনি।

বাংলাদেশের এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়ানো জাকের আলী। প্রথমে স্কোয়াডে না থাকলেও স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে ডাক পান তিনি। জাতীয় দলের হয়ে এর আগে এশিয়ান গেমস ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তার।

সিলেটের উইকেটের স্পোর্টিং উইকেট হিসেবে খ্যাতি থাকলেও বিপিএলে এই মাঠে আশানুরূপ রান ওঠেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আসা করা যায় ভালো একটি ম্যাচ উপহার পাবে দর্শকরা।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

শ্রীলঙ্কা একাদশ:

আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাথিরানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

আজকের স্বর্ণের বাজারদর

১০

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১১

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১২

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৩

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৪

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৫

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

১৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

১৭

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১৮

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

২০
X