বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পরিসংখ্যান কি বলছে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই ক্রিকেটে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে শ্রীলঙ্কার নাম। ক্রিকেটের সব ফরম্যাটেই উত্তেজনাকর লড়াই উপহার দেওয়ায় এবং বেশকিছু ঘটনায় সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ পেয়েছে ভিন্ন এক মাত্রা। এই দুই দল আবারও পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে।

আসন্ন জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের কাছেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। সিলেটে হওয়া তিন ম্যাচের এই সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে কারা এগিয়ে আছে।

২০০৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টির আগমনের পর এখন পর্যন্ত ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুদল প্রথম মুখোমুখি হয় ২০০৭ সালে। ১৩ দেখায় লঙ্কানরা ৯ ও বাংলাদেশ ৪টি ম্যাচে জয় পেয়েছে। দুদলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ৪টি; ৩টিতেই জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ একটি সিরিজ ড্র করেছিল।

যে চার ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে তার মধ্যে আগে ব্যাট করেছে ২ বার এবং পরে ব্যাট করে জিতেছে ২ বার। অন্যদিকে লঙ্কানরা আগে ব্যাট করে জয় পেয়েছে ৪ ম্যাচে। পরে ব্যাট করে জিতেছে ৫ ম্যাচ।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের গড় স্কোর ১৬০ এর কিছু বেশি। বিপরীতে লঙ্কানদের গড় স্কোর ১৬৭.৮। আগে ব্যাট করে বাংলাদেশ গড়ে রান তুলেছে ১৬৩ এর বেশি। পরের ব্যাটিংয়ের বেলায় তা নেমে এসেছে ১৫৬ এর ঘরে। আর লঙ্কানরা প্রথম ইনিংসে ১৮২ এর বেশি গড়ে রান তুললেও, দ্বিতীয় ইনিংসে তা হয়েছে ১৫৫। বাংলাদেশ অবশ্য আজকের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার ম্যাচ খেলে জয় পেয়েছে দুটিতে। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই মাঠে একমাত্র ম্যাচেও জয় পেয়েছে শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১০

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১১

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১৪

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১৫

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৬

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৭

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৮

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৯

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

২০
X