বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দিলেন রিশাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাশের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের শুরুতেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন শরিফুল। তার আঘাতে অল্পতেই ফেরেন আভিস্কা ফার্নান্দো। পরে তাসকিন এসে উইকেট নিলে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। তাই শুরুতে সাবধানী কুশল মেন্ডিস। সাদিরা সামারা বিক্রমাও সময় নিলেন। তবে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে মেন্ডিস-সামারা বিক্রমার ব্যাটে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিলেন লঙ্কানরা। তবে অর্ধশতক পার করা মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে ক্ষণিকের স্বস্তি এনে দিয়েছেন রিশাদ।

সোমবার (৪ মার্চ) সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ৩৭ রানে দুই উইকেট হারানো শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের পথে নিয়ে যেতে থাকেন মেন্ডিস ও সামারা বিক্রমা। তাদের মধ্যকার ৯৬ রানের জুটিতে ছুটছিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার দলীয় ১৩৩ রানে রিশাদকে উড়িয়ে মারতে যেয়ে মাহমুদউল্লাহর হাতে ধরা পরেন তিনি।

মেন্ডিস গেলেও অধিনায়ক আসালাঙ্কাকে নিয়ে ক্রিজে আছেন সামারা বিক্রমা।

সিলেটে এদিন শুরুতে বাংলাদেশের বোলিং সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল লঙ্কানদের। কিন্তু উইকেটে থিতু হয়ে ঝড় তোলেন কুশল মেন্ডিস। দারুণ স্ট্রোকপ্লেতে বাংলাদেশকে ক্রমেই ব্যাকফুটে ঠেলে দেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ১৭ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X