স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়ের ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ টাইগারদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ওভারে লিটনকে হারালেও সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে বড় স্কোরের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে টাইগারদের সেই স্বপ্নে বাঁধা হয়ে দাড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার একার ৪ উইকেট ধুঁকতে থাকা বাংলাদেশে অবশ্য তাওহীদ হৃদয়ের হার না মানা ইনিংসে বেশ চ্যালেঞ্জিং সংগ্রহ দাড় করিয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) চটগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৯৬ রানে ৭ উইকেটে ২৮৬ রানে থামে টাইগারদের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ লিটন। সফরকারীদের পাতা ফাঁদে পা দিয়ে শূন্য রানে ফেরেন বাংলাদেশের এই ওপেনার।

শুরুতে লিটনকে হারালেও সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় ম্যাচে ভালো ভাবেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত ১৩তম ওভারে ৪০ রানে ফিরলেও ঠিকই ফিফটি তুলে নেন সৌম্য। মনে হচ্ছিল ভালো কিছুই হবে তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা বেশিক্ষণ সেটি স্থায়ী হতে দেননি।

তৃতীয় উইকেটে হৃদয়কে নিয়ে বড় এক জুটির দিকেই এগোচ্ছিলেন সৌম্য। ৫৫ রানও চলে আসে দুজনের সম্মিলিত ব্যাট থেকে। ২২তম ওভারে বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন হাসারাঙ্গা। ৬৬ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলে হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন সৌম্য। বাউন্ডারিতে তার দুর্দান্ত ক্যাচ নেন দিলশান মাদুশঙ্কা।

একই ওভারে ব্যাটিংয়ে নেমে আউট হন রিয়াদ। নিজের খেলা দ্বিতীয় বলেই হাসারাঙ্গাকে স্টেপ আউট করে মারতে যান তিনি। স্ট্যাম্পিং হয়ে শূন্য রানে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।

পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ধীরেসুস্থে এগোতে থাকা মুশফিকুর রহিমকেও ফেরান হাসারাঙ্গা। এই স্পিনারের লেগ স্পিন বলে সুইপ খেলতে গিয়ে আউট হন মুশফিক। ২৮ বলে ২৫ রান করে ফেরেন তিনি। মেহেদী হাসান মিরাজকেও বোল্ড করেন হাসারাঙ্গা। এই স্পিন জাদুকরের বল সামনে এসে খেলতে গিয়ে আউট হন মিরাজ। ১২ রান করেছেন এই অলরাউন্ডার।

সপ্তম উইকেটে তানজিম হাসান সাকিবকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন হৃদয়। বিপদ কিছুটা সামাল দেয়ার পর তানজিম ফেরেন কুমারার বলে ক্যাচ হয়ে। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন তাসকিন আহমেদ এবং হৃদয়। তাতে ২৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে এদিন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহীদ হৃদয়। ১০২ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৯৬ রান করেন তিনি। তাসকিনের ব্যাট থেকে আসে ১৮ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১০

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১১

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১২

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১৩

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১৪

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১৫

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৬

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৭

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৮

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৯

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

২০
X