স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হাসারাঙ্গার এক ওভারেই ফিরলেন সৌম্য-মাহমুদউল্লাহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শূন্য রানে লিটন দাসকে হারানোর পর সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় ম্যাচে ভালো ভাবেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত ১৩তম ওভারে ৪০ রানে ফিরলেও ঠিকই ফিফটি তুলে নেন সৌম্য। মনে হচ্ছিল ভালো কিছুই হবে তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা বেশিক্ষণ সেটি স্থায়ী হতে দিল না।

বাংলাদেশ ইনিংসের ২২তম ওভারের ঘটনা। আগের ওভারেই লাহিরু কুমারাকে উড়িয়ে ইনিংসের প্রথম ছক্কা তুলে নেন তিনি। মনে হচ্ছিল আরো বড় সংগ্রহই হবে। তবে এক ওভারেই সেই স্বপ্নে বড় ধাক্কা দিলেন হাসারাঙ্গা।

২২ তম ওভারে একাই জোড়া উইকেট নেন হাসারাঙ্গা। প্রথমে সৌম্য সরকার এবং পরে মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেন তিনি। এতে ভালো শুরুর পরেও চাপে পড়ে টাইগাররা।

এদিকে আউট হওয়ার আগে নিজের উপর টিম ম্যানেজমেন্টের করা আস্থার প্রতিদান দিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজের পর ব্যাট হাতে এটিই প্রথম ফিফটি ছিল সৌম্যর। ৬৬ বলে ৬৮ রানের ইনিংসে ১১ চার এবং ১ টি ছক্কা মেরেছেন তিনি। দুর্দান্ত ইনিংসের পর সৌম্য আউট হয়েছেন হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে। বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন দিলশান মাদুশঙ্কা।একই ওভারে ব্যাটিংয়ে নেমে আউট হন রিয়াদ।

নিজের খেলা দ্বিতীয় বলেই হাসারাঙ্গাকে স্টেপ আউট করে মারতে যান তিনি। স্ট্যাম্পিং হয়ে শূন্য রানে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান। ৩৩ রানে অপরাজিত আছেন তাওহীদ হৃদয়। আর ১৫ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১০

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১২

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৩

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৪

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৫

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৬

ছেলের হাতে বাবা খুন

১৭

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৮

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৯

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০
X