বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:০৯ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৬:১০ এএম
অনলাইন সংস্করণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল কলকাতা

ম্যাচ শেষে উল্লাস করছেন কেকেআরের খেলোয়ারেরা। ছবি : সংগৃহীত
ম্যাচ শেষে উল্লাস করছেন কেকেআরের খেলোয়ারেরা। ছবি : সংগৃহীত

ডেথ ওভারে নির্ধারিত হলো কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দাবাব ম্যাচের ফলাফল। যেখানে দুদলই রানের উৎসবে মেতেছিল।

শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ হাসি হেসেছে কলকাতা নাইট রাইডার্স। ৪১২ রানের ম্যাচে স্বাগতিকরা ৪ রানে হারিয়েছে হায়দরাবাদকে। এর আগে ব্যাটিং করতে নেমে কলকাতা ৭ উইকেটে করে করে ২০৮ রান।

কেকেআরের দেওয়া ২০৯ রানের পাহাড় তাড়ায় শেষ তিন ওভারে জয়ের জন্য হায়দরাবাদের লক্ষ্য ছিল ৬০ রান। ক্রিজে তখন সেট ব্যাটসম্যান বলতে গেলে হেনরিখ ক্লাসেন।

১৮ তম ওভারে বরুণ ধাওয়ানকে দুই ছক্কা মেরে আশা জিইয়ে রাখলেন। নতুন ব্যাটিংয়ে নামা শাহবাজ হাঁকালেন আরও এক ছয়। ১৮ তম ওভারে এলো ২১ রান।

১৯তম ওভারে এসেও ম্যাচের ভাগ্যনির্ধারণ করা সহজ ছিল না। এ সময় মূল্যবান ওভারের জন্য ডাকা হলো আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি তথা প্রায় ২৫ কোটি রুপির মিচেল স্টার্ককে। আগের তিন ওভারে বেশ খরুচে ছিলেন। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের শেষ ওভারটা করতে এসে যেন আরও গুবলেট বাঁধিয়ে ফেললেন।

স্টার্কের এ ১৯তম ওভাবে ক্লাসেন ও শাহবাজ দুজনে মিলে চার ছক্কা হাঁকালেন। এক ওভারেই রান উঠল ২৬! অজি এই তারকা পেসার নিজের কোটা শেষ করলেন ৪ ওভারে ৫৩ রানে। ওভার প্রতি ১৩.৭৫। যদিও উইকেট পাননি একটিও।

শেষ ওভারে যখন জয়ের জন্য ১৩ রান দরকার, তখনো হারশিতের প্রথম বলে নেন ছয়, পরের বলে ১। তৃতীয় বলে শাহবাজ আউট হওয়ার পর পঞ্চম বলে স্লোয়ারে তাল মেলাতে না পেরে ক্যাচ দেন ক্লাসেনও। শেষ বলে জয়ের জন্য পাঁচ রান দরকার ছিল হায়দরাবাদের। কিন্তু অধিনায়ক কামিন্স বল ব্যাটেই লাগাতে পারেননি।

ডট বল দিয়ে কেকেআরকে মাত্র ৪ রানে জেতালেন রানা। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়কতো এই তরুণ বোলারই!

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা: ২০ ওভারে ২০৮/৭ (রাসেল ৬৪*, সল্ট ৫৪, রমনদীপ ৩৫; নটরাজন ৩/৩২, মারকান্দে ২/৩৯)। হায়দরাবাদ: ২০ ওভারে ২০৪/৭ (ক্লাসেন ৬৩, অভিষেক ৩২; হারশিত ৩/৩৩, রাসেল ২/২৫)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১০

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১১

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১২

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৩

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৪

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৫

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৬

মেসির পেনাল্টি মিস 

১৭

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৯

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

২০
X