স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১২:৩০ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

শতকের আগেই অলআউট বাংলাদেশ

জ্যোতিকে আউট করে অজি অধিনায়ক হিলির উল্লাস। ছবি : সংগৃহীত
জ্যোতিকে আউট করে অজি অধিনায়ক হিলির উল্লাস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। তবে বাজে ব্যাটিংয়ে ক্রিজেই টিকতে পারলেন না ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এ নিয়ে দশমবারের মতো একশর নিচে অল আউট হলো বাংলাদেশ দল। এর আগে প্রথম ওয়ানডেতে মাত্র ৯৫ রানে অল আউট হয় স্বাগতিক। দ্বিতীয় ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর আস ৯ নম্বরে নামা নাহিদা আক্তারের ব্যাট থেকে।

৯ উইকেট শিকার করে অজি স্পিনাররা। তিন বছর পর খেলতে ওয়ানডে খেলতে নেমে ১০ রানে তিন উইকেট নেন সোফি মলিনিউ। আগের রাতের বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকার পরও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম পাওয়ার প্লেতে মাত্র ১৭ রান তোলেন ব্যাটাররা। এর মধ্যে নবম ওভারে আউট হন ওপেনার সোবহানা মোস্তারি (৩)

৫২ বলে ৭ রান করে মলিনিউর প্রথম শিকার হন অপর ওপেনার ফারজানা হক। পরপর দুই ওভারে ফিরেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। ২৭ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের একটু আশার আলো দেখান রিতু মনি ও ফাহিমা খাতুনের জুটি।

৩৬ বলে দুজনের ২৫ রানের জুটিতে পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৯ রানে ৪ উইকেট হারিয়ে শঙ্কা জাগে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর ৬০ রানের আগে অল আউট হওয়ার।

তবে নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও স্বর্ণা আক্তারের কল্যাণে এ যাত্রায় রক্ষায় পায় স্বাগতিকরা। শেষ ২ উইকেটে আসে ৩৬ রান। শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X