স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম টেস্টের আগে সাকিবের অর্ধশতক

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময়ই ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছিল সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরছেন। অবশেষে গতকাল টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠ মাতানো সাকিব এখন জাতীয় দলের সাদা জার্সি আবার গায়ে দেয়ার অপেক্ষায়।

সর্বশেষ ভারত বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপর জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও চোখের সমস্যাসহ নানা কারণে সময়টা ভালো কাটেনি। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তবে অবশেষে টাইগারদের জার্সিতে সাকিবকে আবার দেখা যাবে। সাকিব সর্বশেষ ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট খেলেছিলেন ২০২৩ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। অবশ্য লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে ডিপিএলে খেলছেন তিনি।

এর মধ্যে বুধবার (২৭ মার্চ) বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ৬৫ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

এদিকে সিলেটে লজ্জার হারের পর একদিনের বিশ্রাম নিয়ে বাংলাদেশ দল চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে আজ। এরপর আগামীকাল থেকে শুরু হবে সিরিজ সমতায় আনার লক্ষ্যে অনুশীলন।

দলের সঙ্গে যোগ দিতে ডিপিএল থেকে বিরতি নিচ্ছেন সাকিব ও হাসান মাহমুদ। প্রথম টেস্টের স্কোয়াডে থাকা মুশফিক হাসান চোট পাওয়ায় তার জায়গায় ডাক পেয়েছেন প্রাইম ব্যাংকে খেলা হাসান মাহমুদ। দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন সাকিব ও হাসান।

জানা গেছে, আগামীকাল সকালের ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছেই অনুশীলনে যোগ দেবেন সাকিব-হাসান মাহমুদ। ডিপিএলে সাদা বলের ক্রিকেটে ব্যস্ত থাকা সাকিব-হাসানরা টেস্টের জন্য প্রস্তুত হতে সময় পাচ্ছেন মাত্র দুইদিন। তবে সাকিবকে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে ব্যক্তিগত উদ্যোগে লাল বলে অনুশীলন করতে দেখা গেছে।

আগামী শনিবার (৩০ মার্চ) মাঠে গড়াবে চট্টগ্রাম টেস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১০

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১২

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৩

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৪

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৫

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৭

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৮

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৯

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X