স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝড়ে ভাঙল স্টেডিয়ামের ডিজিটাল স্কোরবোর্ড

বিধ্বস্ত ডিজিটাল স্কোরবোর্ড। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত ডিজিটাল স্কোরবোর্ড। ছবি : সংগৃহীত

দমকা বাতাস ও বজ্রপাতের সঙ্গে রাতভর হয় বৃষ্টি। তবে ভোরে বাড়ে বাতাসের তীব্রতা। এক দফা বয়ে যায় কালবৈশাখী ঝড়। সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডিজিটাল স্কোরবোর্ড।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সারা দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়। অনেক জায়গা হয় বজ্রপাতও। এ সময় রাজধানীতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার। আর গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫ মিলিমিটার।

ঝড়ের পর দুপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে নজরে আসে ভাঙা স্কোরবোর্ডটি। এদিকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

অজি নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো শতরানের কোটা পার করে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ে ১২৬ রান করে স্বাগতিকরা। যদিও খুব একটা কাজে আসেনি এই স্কোর। ম্যাচটি হেরে বাংলাদেশে দল হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১১

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১২

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৩

বেদনার আকাশ

১৪

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৫

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৬

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৭

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৮

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৯

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

২০
X