স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতেও বড় হার জ্যোতিদের 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই জ্যোতি-ফারজানাদের রীতিমতো শাসন করে ওয়ানডে সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। ওয়ানডের তিন ম্যাচে ধবল ধোলাইয়ের পর বেথ মুনি-অ্যালিসা হিলির কল্যানে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও বাংলাদেশ ধোলাইয়ের শিকার হলো। মিরপুরের সাদা-মাটা উইকেটে বাংলাদেশের দেওয়া ১২৭ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে গেছে সফরকারীরা।

রোববার (৩১ মার্চ) মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে অপরাজিত ৬২ রান করেছেন জ্যোতি।

জবাবে খেলতে নেমে দুই ওপেনার বেথ মুনি ও অ্যালিসা হিলির ঝড়ে ১৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক অ্যালিসা হিলি।

১২৭ রানের লক্ষ্য নেমেই ঝড় তোলেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৩৪ বলে ফিফটি করেন হিলি। আরেক ওপেনার মুনি ব্যক্তিগত ফিফটি করতে খেলেছেন ৩৫ বল। দুই ওপেনারের জোড়া ফিফটিতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে টস জিতে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। প্রথম বলেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার। তিনে নেমে ডাক খেয়েছেন সুবহানা মোস্তারিও। এই টপ অর্ডার ব্যাটার ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

২ রানে ২ উইকেট হারানো দলকে আবারো চোখ রাঙানি দিচ্ছিল লজ্জার স্কোর। তবে সেই লজ্জার জায়গা থেকে এবার দলকে টেনে তুলেন অধিনায়ক জ্যোতি। চারে নেমে বাংলাদেশ অধিনায়ক দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন। ৫৭ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬২ রান করে।

তাছাড়া ২৭ বলে ২০ রান করেছেন মুর্শিদা। আর শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেছেন ফাহিমা খাতুন। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা, তবে সেটি যথেষ্ঠ ছিল না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X