স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আইপিএলের সূচিতে পরিবর্তন

আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

ভারতে ২২ মার্চ থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। ইতোমধ্যে ১৪টি ম্যাচও হয়ে গিয়েছে আইপিএলের এবারের আসরের। তবে হঠাৎ করেই আইপিএলের চলতি আসরে সূচিতেও পরিবর্তন আনা হলো।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে দুই ম্যাচের সূচি পরিবর্তনের কথা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট অব ইন্ডিয়া (বিসিসিআই)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দাবি অবশ্য নিরাপত্তাজনিত কারণে পরিবর্তন হচ্ছে আইপিএলের দুই ম্যাচের সূচি ।

আইপিএলে আগের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল তবে সেটি একদিন এগিয়ে ১৬ এপ্রিল নেওয়া হয়েছে। অন্যদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাওয়া গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচও একদিন এগিয়ে আনা হয়েছে ১৭ এপ্রিল। তবে ওই বিবৃতিতে ম্যাচ দুটির সূচি পরিবর্তনের কারণ জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।

ক্রিকইনফো অন্যদিকে জানিয়েছে, ম্যাচ দুটির সময় হিন্দু ধর্মাবলম্বীদের রাম-নবমী উৎসব চলবে। এ ছাড়াও ১৯ এপ্রিল থেকে ভারতের সাধারণ নির্বাচন শুরু হওয়ার কারণে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে রাজ্য পুলিশ।

আইপিএল কর্তৃপক্ষও রাজ্য পুলিশের কথামতো সূচি পরিবর্তন করেছে।

তবে এর আগে যখন আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছিল, এর পরই টিকিট বিক্রি হয়ে যায়। তবে নতুন সূচি অনুযায়ী টিকিটের বিষয় নিয়ে নতুন করে কিছু বলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করায় শুরুতে আইপিএলের অর্ধেক সূচি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ৮ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত পুরো সূচি চূড়ান্ত করা হয়। ৭টি ধাপে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বেঙ্গলে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত হবে ভোটগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

১০

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

১১

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

১২

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

১৩

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

১৪

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১৬

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

১৭

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

১৮

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

১৯

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

২০
X