স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ

বেন স্টোকস । ছবি : সংগৃহীত
বেন স্টোকস । ছবি : সংগৃহীত

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অন্যতম সেরা দল হিসেবেই নিজেদের পরিচয় করিয়ে দেয় ইংল্যান্ড। তবে তার পর থেকেই ইংলিশ ক্রিকেটের যেন মড়ক লেগেছে। এবার সেই অফ ফর্মের দল নিয়েই জুনে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ইংলিশরা। তবে জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এই বিশ্বকাপের আগেই দুঃসংবাদ পেল জস বাটলারের দল। আসন্ন এই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না গত বিশ্বকাপের ফাইনালের নায়ক বেন স্টোকস।

মঙ্গলবার (২ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত পুরো গ্রীষ্ম মৌসুমের ক্রিকেট ব্যস্ততা থেকে বিরতি চেয়ে নিয়েছেন স্টোকস। এর মাঝে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে নিজের নাম না রাখতে ইসিবিকে অনুরোধ করেছেন ৩২ বছর বয়সী এই তারকা।

অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে খেলছেন স্টোকস। এই ইনজুরি থেকে সেরে উঠতে স্টোকস নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ শেষে হাঁটুতে অস্ত্রোপচারও করান।

অস্ত্রোপচারের আগে থেকেই তিনি বোলিং বন্ধ রাখেন। তবে অস্ত্রোপচারের পরও সেই হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাই ক্রিকেট থেকে সাময়িক এই বিরতি নিয়ে আবারও পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়েই ফিরতে চান এই ইংলিশ অলরাউন্ডার।

আপাতত বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষের টেস্ট সিরিজ দিয়ে ফেরার ইচ্ছে স্টোকসের।

ইসিবির বিবৃতিতে দেওয়া মন্তব্যে স্টোকস জানিয়েছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং বোলিং ফিটনেস ঠিক করার দিকেই পুরো মনোযোগ দিচ্ছি, যাতে সব ফরম্যাটের ক্রিকেটেই পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরতে পারি। আইপিএল (২০২৪) এবং বিশ্বকাপে নিজের এই আত্মত্যাগের পর আশা করি ভবিষ্যতে পূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরব।’

চলমান আইপিএল আসর শুরুর আগে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। যেখানে স্টোকসের দল ধরাশায়ী হয় ৪-১ ব্যবধানে।

উল্লেখ্য, ১ জুন থেকে পর্দা উঠবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এরপর ৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্বাডোজে নিজেদের যাত্রা শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংলিশরা। এরপর গ্রুপপর্বে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, ওমান ও নামিবিয়ার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১০

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উস্কে দিলো জল্পনা

১২

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৩

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

১৪

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

১৫

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

১৬

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

১৭

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১৮

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৯

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

২০
X