স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে ক্রিকেটারদের যেভাবে শাস্তি দেওয়া হয়

মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক ও বর্তমান অধিয়ানক। ছবি : সংগৃহীত
মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক ও বর্তমান অধিয়ানক। ছবি : সংগৃহীত

২০২০ সালে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ানস। পরের তিন আসরের মধ্যে গতবার প্লে অফ খেললেও শিরোপা জেতা হয়নি ফ্র্যাঞ্চাইজিটির। শিরোপা খরা মেটাতে রেকর্ড পরিমান অর্থে দলে ভেড়ায় হার্দিক পান্ডিয়াকে।

দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে নেতৃত্ব দেওয়া হয় এই অলরাউন্ডারকে। কিন্তু এতে বদলায়নি ভাগ্য। এ পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে মুম্বাই। একের পর এক ম্যাচ হারলেও শৃঙ্খলায় ফেরানো যায়নি এই দলের ক্রিকেটারদের।

নিয়ম ভাঙার কারণে শাস্তির মুখেও পড়তে হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। শাস্তি হিসেবে তাদের পরতে হয়েছে বিশেষ ধরনের পোশাক। নিয়ম ভাঙার এই শাস্তিটা পেয়েছেন নুয়ান তুষারা, ইষান কিষান, শামস মুলানি ও কুমার কার্তিকিয়া। জাম্পস্যুট পরেই উন্মুক্ত ঘুরতে হয়েছে মুম্বাইয়ের এই চার ক্রিকেটারকে।

যেখানে দলের বাকি সবাই টিম জার্সি পরে হোটেল থেকে বিমানবন্দরে যাতায়াত করছেন, সেখানে সাজাপ্রাপ্তদের বিশেষ ধরনের জাম্পস্যুট পরতে হচ্ছে। সেই জাম্পস্যুট আবার সুপারম্যানের পোশাকের আদলে তৈরি। পুরো দলের মধ্যে কয়েকজনকে এমন আজব পোশাক দেখে কৌতূহল হচ্ছেন অনেকে।

সেই কৌতূহল মেটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ানস। ক্যাপশনে তারা খেলেন এরা সাজাপ্রাপ্ত। কিন্তু প্রশ্ন উঠেছে কিসের সাজা। এটি দেরি করার সাজা। মূলত যারা টিম মিটিংয়ে, অনুশীলনে এবং টিম বাস ধরার মতো দলীয় কাজে যারা দেরি করছেন, তাদের দেওয়া হচ্ছে এমন অভিনব শাস্তি।

শাস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে মুম্বাই। সুপারম্যান আদলের এই পোশাক পরিধান করে হোটেলের কক্ষ থেকে বের হতে দেখা যায় কিষান, তুষারাদের। এ সময় তাদের নিয়ে সতীর্থদের মজা করতে দেখা যায়।

বিষয়টি বেশ হাসিমুখে গ্রহণ করতে দেখা যায় সাজাপ্রাপ্তদের। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ফিরে এল সাজার পোশাক। দেখুন, কারা এবার দেরিতে এসেছে।’ ফিরে এল শব্দটি দিয়ে এমন অভিনব শাস্তির এই ধারাবাহিতকা বুঝিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ।

মূলত ২০১৮ সালে এই অদ্ভুত নিয়ম চালু করে আইপিএলের পাঁচবারের শিরোপা জয়ীরা। প্রসঙ্গত এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। প্রথম ম্যাচে গুজরাটের কাছে ৬ রানে হেরো যায় তারা। এরপর হায়দরাবাদ এবং রাজস্থানের কাছে হারের ধারা অব্যাহত রাখে মুম্বাই। এতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X