স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার ভিসার জন্য আবেদন করলেন যেসব ক্রিকেটার

ভিসা নিতে উপস্থিত হয়েছিলেন রিয়াদ সহ অনান্য ক্রিকেটার। ছবি : সংগৃহীত
ভিসা নিতে উপস্থিত হয়েছিলেন রিয়াদ সহ অনান্য ক্রিকেটার। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

দলের সবার সঙ্গে ভিসা প্রক্রিয়ার ফিঙারপ্রিন্ট দিতে জরুরি ভিত্তিতে আইপিএল রেখেই ঢাকায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরের দিকে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে মুস্তাফিজসহ বাংলাদেশের অন্য সব ক্রিকেটাররা যান মার্কিন দূতাবাসে। আর সেখানে ফিঙার প্রিন্টের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

২৩ ক্রিকেটারের সঙ্গে আরও ১২ জন টিম ম্যানেজমেন্টের সদস্য ভিসার জন্য ফিঙারপ্রিন্ট দিয়েছেন। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠলেও তার আগেই মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্কিন মুল্লুকে উড়াল দিতে হবে টাইগারদের। এ কারণেই ভিসার জন্য এত তোড়জোড়।

ভিসার জন্য আবেদন করা ক্রিকেটাররা হলেন-

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম।

তবে আগে থেকে সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়ের ভিসা থাকায় তাদের আর দূতাবাসে যেতে হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১০

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১৩

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৪

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১৫

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১৬

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১৭

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৮

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১৯

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

২০
X