স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হয়ে খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার 

বাংলাদেশের হয়ে খেলতে চাওয়া সেই পাকিস্তানি ক্রিকেটার আমির খান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের হয়ে খেলতে চাওয়া সেই পাকিস্তানি ক্রিকেটার আমির খান। ছবি : সংগৃহীত

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতিটি ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পায়, ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারানো অনেক বাঙালির কাছে অন্যতম বড় সুখস্মৃতি। ক্রিকেট মেধায় টাইগাররা পাকিস্তানিদের থেকে অনেক পিছিয়েই রয়েছে। পাকিস্তানিদের সঙ্গে ৩৯ দেখায় বাংলাদেশের সর্বসাকুল্যে জয় এসেছে মাত্র পাঁচবার। চমকপ্রদ তথ্য হলো এই পাঁচ জয় পাওয়া দলের হয়েই খেলতে চান পাকিস্তানের এক ক্রিকেটার।

পাকিস্তানের লাহোরে জন্ম ও বেড়ে ওঠা আমির খান নামের ২৭ বছর বয়সী বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার পাকিস্তান নয় বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে চান। এই খেলোয়াড় আবার বর্তমান পাক অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার ফাহিম আশরাফের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছেন। অবশ্য বাবর-ফাহিমদের পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলা হলেও আমিরের সে ভাগ্য হয়নি।

তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রায় ১০ বছর খেলেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। তাহলে পাকিস্তানের হয়ে না খেলে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে কেন তার? সেই গল্পটিও বেশ চমৎকার।

২০২২ সালে রোজি আখতার মিম নামের এক বাংলাদেশি মেয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। এরপর অনলাইনে নিয়মিত যোগাযোগ, অতঃপর প্রণয়। গত বছর সেই প্রণয় দুই পরিবারের সম্মতিতে বিয়েতে পরিণতি পায়। লাহোরের সেই আমির এখন স্ত্রীসহ ঢাকাতেই থাকেন।

ঢাকায় এসে স্থায়ী হলেও ক্রিকেটকে ভুলতে পারেননি এ পাকিস্তানি। ক্রিকেটে কিছু করে দেখাতে যোগ দেন ধানমন্ডির শেখ জামাল ক্রিকেট একাডেমিতে। নিয়মিত মেতে থাকেন ক্রিকেটে। এক সময় পাকিস্তানের জার্সিতে ক্রিকেট খেলার স্বপ্ন দেখা আমির এখন স্বপ্ন বুনছেন বাংলাদেশের জার্সিতে খেলার।

ইতোমধ্যে বাংলাদেশের নাগরিকত্ব পেতে কাজও শুরু করেছেন তিনি। দেশের এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘ক্লাব, ফ্র্যাঞ্চাইজি হয়ে তো অনেকেই খেলে। দেশের হয়ে খেলাটা সবকিছুর ঊর্ধ্বে। সেটা পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ, দেশের হয়ে খেলা বিরাট অর্জন। আমিও সে চেষ্টাই করছি। কাজগুলো ধীরে ধীরে এগোচ্ছি। শেখ জামালকে ধন্যবাদ যে তারা আমাকে সুযোগ করে দিয়েছে এত ভালো সুযোগ-সুবিধার মাঝে অনুশীলন চালিয়ে যাওয়ার। আমি আশা করি, প্রথম বিভাগ, ঢাকা লিগ বা বিপিএল-যে কোনো পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব করে প্রতিদান দিতে পারব। এখানে বিসিবির অনেক কোচই কাজ করেন। প্রত্যেকেই অসাধারণ! আমি তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি।’

পাকিস্তানের আমির এখন বাংলাদেশের হওয়ার চেষ্টা করলেও অতীতটাকে একেবারেই মুছে ফেলেননি। ঢাকায় বসে লাহোরে নিজ পরিবারের ৮০ বছর পুরোনো ব্যবসার খোঁজ রাখতে হয় তাকে, ‘এখন যেহেতু পরিবারকে দেখতে হচ্ছে, তাই অনলাইনে ব্যবসার খোঁজ রাখি। খুব দরকার হলে পাকিস্তানেও যেতে হয়। গত বছরে যেমন তিনবার গিয়েছিলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

১০

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

১২

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১৩

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১৪

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১৫

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৬

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৭

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৮

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৯

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

২০
X