স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে সাকিব আল হাসানের নববর্ষের শুভেচ্ছা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বছর পেরিয়ে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রোববার (১৪ এপ্রিল) নতুন বর্ষ ১৪৩১ এ পা দিয়েছে বাংলাদেশ। নতুন বছরে সব ক্লেদ, জীর্ণতা দূর করে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি সমাজ। বিদায়ী ১৪৩০ এর সব ভুল-ত্রুটি, ব্যর্থতা, গ্লানি আর না পাওয়াকে ভুলে নতুন উদ্যমে ১৪৩১ কে স্বাগত জানাচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো জাতি। বাঙালির জীবনে পহেলা বৈশাখ কেবল নতুন বছরের শুরু নয়। নতুন বছরের নতুন দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।

বাঙালির এই উচ্ছ্বাসের সমুদ্রে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। শনিবার (১৩ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’

বর্তমানে অবশ্য সাকিব বাংলাদেশে নেই। পরিবারের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন। পবিত্র ঈদুল ফিতরও তিনি সেখানে পালন করেছেন। সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেই পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ পালন করে সেখান থেকেই আমেরিকা যান এই ক্রিকেটার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব সেটি এখনো জানা যায়নি।

তবে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফেরার কথা তারা। ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১০

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১১

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১২

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৩

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৪

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৫

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৬

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৭

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৮

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৯

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

২০
X