স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯

বাংলাদেশের উল্লাস । ছবি : সংগৃহীত
বাংলাদেশের উল্লাস । ছবি : সংগৃহীত

সিলেটে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে আফগানিস্তান। নির্ধারিত ১৭ ওভারে সাত উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে আফগানরা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে ইনিংস উদ্বোধন করতে নেমে চতুর্থ বলেই থার্ডম্যানের ওপর দিয়ে ছক্কা হাঁকান আফগান ওপেনার রাহামানুল্লাহ গুরবাজ। পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে তাসকিনের হাতেই তালুবন্দি হন আফগান মারকুটে ওপেনার। মাত্র (৮) করে সাজঘরে ফেরেন তিনি। নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরেক ওপেনার জাজাইকে (৪) ফিরিয়ে জোড়া আঘাত হানেন তাসকিন।

দুই উইকেট হারানো আফগানিস্তানের হাল ধরেন মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরান। তবে বৃষ্টির পর খেলা হলে আগের ম্যাচের ফিফটি করা মোহাম্মদ নবীকে (১৬) ফেরান মুস্তাফিজুর রহমান। পরের ওভারেই ইব্রাহিম জাদরানের (২২) উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব। একই ওভারের শেষ বলে নাজিবুল্লাহ জাদরানকেও (৫) ফেরান এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আফগান অলরাউন্ডার ওমরজাই ও করিম জানাত ৪২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ওমরজাই (২৫) মুস্তাফিজুরের শিকার হয়ে ফেরেন। বাংলাদেশের হয়ে তাসকিন সর্বোচ্চ ৩টি এবং মুস্তাফিজ, সাকিব ২টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X