স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক বাবরের বিশ্বরেকর্ড

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর এক প্রকার বাধ্য হয়েই পাকিস্তান দলের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। তবে এক সিরিজ পরেই আবারও টেস্ট বাদে বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্ব ফেরত পান। আর মেন ইন গ্রিনদের দায়িত্ব ফিরে পেয়েই বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের সেরা এই ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের রেকর্ড এবার নিজের করে নিলেন বাবর।

রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ২৯ বলে ৩৭ রানের ইনিংসে ফিঞ্চকে ছাড়িয়ে একক ভাবে সিংহাসনে বসেন পাকিস্তান অধিনায়ক। অধিনায়ক হিসেবে বাবরের বর্তমান রান এখন ২২৪৬, ফিঞ্চের রান ২২৩৬।

তবে বাবর এই তালিকায় কতদিন শীর্ষে থাকবেন সেই ব্যাপারে সন্দেহ আছে। অধিনায়ক হিসেবে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে থাকা প্রথম পাঁচজনের তিনজনই এখনো দলের নেতৃত্ব দিচ্ছেন। বাবরের পাশাপাশি কেইন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মাও আছেন এই তালিকায়।

অধিনায়ক হিসেবে বাবরের ব্যাটিং গড় ৩৭.৪৩, স্ট্রাইক রেট ১২৯.৩০। শীর্ষ পাঁচে থাকা অধিনায়কদের মধ্যে একমাত্র উইলিয়ামসনের স্ট্রাইক রেটই (১২৩.৬১) বাবরের চেয়ে কম।

তবে ২০১৯ সালে প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া বাবরের একটা রেকর্ড এখনো অটল। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার।

এই ফরম্যাটে বাবরের তিনটি শতকই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বাবর যৌথভাবে শীর্ষে আছেন রোহিতের সঙ্গে। আরেকটা জায়গায় অবশ্য বাবরই এগিয়ে। অধিনায়ক হিসেবে তার ৫০ বা এর বেশি রানের ইনিংস ২৩টি। তালিকার দুইয়ে থাকা উইলিয়ামসনের ১৬টি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৩৯ ম্যাচে ৮২৬। এ তালিকায় তিনি অবশ্য বেশ পিছিয়ে। কমপক্ষে ১ হাজার রানই আছে ১৭ জনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X