স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের সঙ্গে সিরিজের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণা

জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন জুনে শুরু হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে পারেনি এক সময়ের ক্রিকেট পরাশক্তি জিম্বাবুয়ে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে না খেললেও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঠিকই বাংলাদেশে আসছে রোডেশিয়ানরা। বাংলাদেশের বিপক্ষের পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডিসি)।

বুধবার (২৪ এপ্রিল) অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধাণ্য দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তবে দলে যে একেবারে চমক নেই তাও নয়। জিম্বাবুয়ের ১৫ ক্রিকেটারের মধ্যে দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল রয়েছেন। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে না থাকা তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরামকে আবারও ফেরানো হয়েছে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ৩টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

তবে সিকান্দার রাজার দল প্রধান কোচ ছাড়াই বাংলাদেশ সফরে আসছে। বর্তমানে দলটির সাবেক খেলোয়াড় স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি দলটির অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের জিম্বাবুয়ে দল

সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১০

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১১

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৩

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৪

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৫

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৬

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৭

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৮

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৯

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

২০
X