স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতিদের দেওয়া ১২০ রানের টার্গেটে ব্যাট করছে ভারত

একমাত্র মুর্শিদা ব্যাট হাতে লড়াই করেছেন। ছবি : সংগৃহীত
একমাত্র মুর্শিদা ব্যাট হাতে লড়াই করেছেন। ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো শুরু এনে দিয়েছিল বাংলাদেশের টপ অর্ডার। তবে মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ আসেনি। মুর্শিদা খাতুনের দৃঢ়তায় অবশ্য লড়াই করার পুঁজি পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয় বাংলাদেশ। বাঘিনীদের দেওয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারতের নারীরা।

সিলেটে বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে ব্যাটিংয়ে ভালো শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথমেই চার দিয়ে শুরু করা ওপেনার দিলারা আক্তার ভালো শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু ৬ বলে ১০ রানে থামে তার ইনিংস।

দিলারার পর তিনে নেমে সোবহানা মোস্তারিও হাত খুলে খেলতে থাকেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ বলে ১৯ রান করে ফিরতে হয় তাকে। এরপর নামেন গত ম্যাচে ফিফটি করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে আজ পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। মাত্র ৬ করে ফিরতে হয় তাকেও।

জ্যোতির বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। ৫ রানের ব্যবধানে তিন উকেট খুঁইয়ে বসে তারা। এরপর বাংলাদেশকে সামিয়িক স্বস্তি দিতে নামে বৃষ্টি। ঘণ্টা খানেক বন্ধ থাকার পর ম্যাচের দৈর্ঘ্য না কমে আবার শুরু হয় খেলা।

নতুন করে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিং ভাগ্যে পরিবর্তন আসে নি। এক প্রান্তে ওপেনার মুর্শিদা খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল লেগেই ছিল। মুর্শিদার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৬ রান।

ভারতের পক্ষে রাধা যাদব সর্বোচ্চ ৩ উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X