স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আফগানদের

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আর মাত্র এক মাস তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাঠে গড়াবে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই ক্রিকেট মহাযজ্ঞকে সামনে রেখে দল ঘোষণা শুরু করেছে বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলো। ইতিমধ্যেই নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত তাদের বিশ্বকাপের দল দিয়ে দিয়েছে। এবার পঞ্চম দল হিসেবে সেই তালিকায় যোগ দিল আফগানিস্তান। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড।

এমনিতেই সল্প সময়ের মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তিশালী দল হিসেবেই পরিচিতি পাচ্ছে আফগানিস্তান। বেশ ভালো কিছু ক্রিকেটার থাকায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তাদের কদর আগে। আইপিএলের মতো আসরেও অনেক আফগান তারকা খেলছেন। সেই সব তারকাদের নিয়েই দল দিয়েছে আফগানরা। তবে দলটিতে যে একেবারে চমক নেই তা নয়। মাত্র কয়েক ম্যাচের অভিজ্ঞতা নিয়েই মোহাম্মদ ইশাক ও নাঙ্গিয়াল খারোতির মতো তরুণদের জায়গা দেওয়া হয়েছে বিশ্বকাপের দলে।

১৫ সদস্যের আফগান বিশ্বকাপ দলে অবশ্য অলরাউন্ডের ছড়াছড়ি। মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, করিম জানাত, খারোতি এবং রশিদ খানকে নিয়ে আফগানদের অলরাউন্ড ডিপার্টমেন্ট সাজানো হয়েছে।

পেসার হিসেবে বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দিবেন নাভিন উল হক, ফজলহক ফারুকি এবং ফরিদ মালিকের মতো তারকারা। স্পিন বিভাগে রশিদ, নবি ছাড়াও আছেন মুজিব উর রহমান এবং নুর আহমেদ। অবশ্য টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হজরতউল্লাহ জাজাই নেই দলে। তার স্থান হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। তিনি ছাড়াও সেদিক আটাল ও সেলিম সাফি আছেন এই তালিকায়।

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। ৪ জুন উগান্ডার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানরা। উগান্ডা ছাড়াও আফগানদের এই বিশ্বকাপ গ্রুপে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

আফগানিস্তানের বিশ্বকাপ দল:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, মুজিব উর রহমান, নূর আহমেদ, নাভিন উল হক, ফজল হক ফারুকী, ফরিদ মালিক।

রিজার্ভ: সেদিক আটাল, হযরতউল্লাহ জাজাই, সেলিম সাফি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় আটক হলেন জিয়াউর রহমানের হত্যাকারী?

চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

১০

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১২

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

১৩

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

১৪

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

১৫

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৬

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

১৭

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

১৮

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

১৯

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

২০
X