স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছরে দুই ধাপে পাকিস্তান যাবে বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী দুই বছরের জন্য বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পূর্বের প্রকাশিত সূচিতে বেশ কিছুটা পরিবর্তন এনেছে পিসিবি। তবে ২০২৪ সালের আগস্ট এবং ২০২৫ সালের মে মাসে দুই ধাপে বাবর আজমদের দেশে খেলতে যাবে বাংলাদেশ দল।

পাকিস্তান বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছর আগস্ট মাসে দুই টেস্ট খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এ ছাড়া ২০২৫ সালের মে মাসে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান যাবে সাকিব-লিটনরা।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এফটিপিতে পরিবর্তন করেছে পিসিবি। তবে সবথেকে বড় পরিবর্তন হলো, ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই সিরিজ এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের জানুয়ারিতে।

ক্যারিবিয়ান সিরিজের বদলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান। সেখানে কিইউদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। মূলত আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্যই উইন্ডিজ সিরিজ পিছিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ ছাড়াও ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের নির্ধারিত নিউজিল্যান্ড সফর পিছিয়ে এপ্রিল মাসে ঠিক করেছে পাকিস্তান বোর্ড। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছিল, পাকিস্তান সুপার লিগ পিছিয়ে ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে। সে কারণেই ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ স্থগিত করতে পারে পিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X