স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ম্যাচেও বোলিংয়ে টাইগাররা

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল বাংলাদেশের বোলাররা। তাই দ্বিতীয় ম্যাচেও টস জিতে বোলিং বেছে নিতে দুবার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার (৫ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশ দল প্রথম ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া লিটন দাস তাই আরেকটি সুযোগ পাচ্ছে নিজেকে ফর্মে ফেরানোর। তাই পারভেজ হোসেন ইমনকে একাদশে সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও আবারও লিটনের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে সফরকারীরা। প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে বিশ্রিভাবে ব্যর্থ হওয়া সিকান্দার রাজার দল প্রথম ম্যাচকে ভুলে মাঠে নামতে চাইবে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ও ওয়েলিংটন মাসাকাদজাকে বসিয়ে জোনাথন ক্যাম্পবেল এবং এইনস্লে এনদোলোভুকে একাদশে নিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচ অ্যালিস্টার ক্যাম্ববেলের ছেলে জোনাথন ক্যাম্ববেলের অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ:

সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা, জোনাথন ক্যাম্পবেল ও অ্যাশলে এনডিলুভু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১০

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১১

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১২

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৩

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৪

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৫

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৭

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৮

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৯

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

২০
X